শ্রমিকরা দেশে বেশি টাকা (রেমিট্যান্স) পাঠায় -পররাষ্ট্রমন্ত্রী

শ্রমিকরা দেশে বেশি টাকা (রেমিট্যান্স) পাঠায় -পররাষ্ট্রমন্ত্রী

গরিব লোকেরাই (শ্রমিক) দেশে বেশি টাকা (রেমিট্যান্স) পাঠায়, যারা একটু শিক্ষিত তারা কম টাকা (রেমিট্যান্স) পাঠান। দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ নিয়ে আক্ষেপ করে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (৩০) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লোকেরা তাদের পরিবারের জন্য দেশে টাকা পাঠায়। সেই সুযোগে সরকার রেমিট্যান্স পায়। তবে রেমিট্যান্স খুব বেশি না। রেমিট্যান্সে পাঠানোর দিক দিয়ে আমরা সপ্তম। আমাদের চেয়ে অনেক অল্প সংখ্যক লোকের দেশ ফিলিপিন কিংবা মেক্সিকো অনেক রেমিট্যান্স পাঠায়, ভারত রেমিট্যান্সে সর্বোচ্চ।

তিনি বলেন, আমাদের যেসব প্রবাসী যাচ্ছেন তাদের বিরাট সংখ্যক দক্ষতা সম্পন্ন নয়। মধ্যপ্রাচ্যে আমাদের মাত্র দেড় শতাংশ প্রবাসী আছেন যারা দক্ষ। কিন্তু এই গরিব লোকেরাই বেশি পয়সা পাঠায়। যারা একটু শিক্ষিত, তারা টাকা-পয়সা কম পাঠান।

প্রবাসীদের সেবা নিয়ে বিভিন্ন সময়ে উঠে আসা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায়ই অভিযোগ করা হয় পাসপোর্ট দিতে দেরি করছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না। কিন্তু পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তথ্য বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়।

কর্মীদের বিদেশ গিয়ে চাকরি না পাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে গিয়ে অনেক চাকরি পান না। আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাত- এরকম একটা কোম্পানি থেকে চাহিদা এসেছে, ওদের যাচাই-বাছাই করা দরকার। সম্প্রতি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খবরই দেন না তারা। তাই বিদেশ যাওয়ার আগে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রবাসে অবস্থানরত অনেক বাংলাদেশি দেশের বিরুদ্ধে কবানোয়াট তথ্য প্রচার করেন বলেও অভিযোগ করেন মোমেন। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে। যেসব দেশে শান্তি ও স্থিতিশীলতা নেই, সেসব দেশ বড় কষ্টে আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।