× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

রণবীর সিং দীপিকার সঙ্গে ‘হ্যাপি এন্ডিং’ চান

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে একটি। রিয়েল লাইফ কী রিল লাইফ দুই জায়গাতেই তাদের জুটি সমানভাবে গ্রহণযোগ্য। কিন্তু প্রতিবারেই সিনেমার পর্দায় তাদের সম্পর্ক শেষ হয়েছে বিচ্ছেদের মধ্য দিয়ে। কিন্তু রণবীর সিং এবার দীপিকার সঙ্গে ‘হ্যাপি এন্ডিং’ চান।

রণবীর সিং বলেন, ‘দীপিকার সঙ্গে বেশির ভাগ সিনেমাতেই আমাকে মরতে হয়। আমি বাঁচতে চাই, দীপিকার সঙ্গে ‘হ্যাপি এন্ডিং’ দেখতে চাই এবং একসঙ্গে চিরদিন সুখে-শান্তিতে থাকতে চাই।’ এদিকে রণবীরের মা চাচ্ছেন না সিনেমায় তার ছেলে মারা যাক। বেশিরভাগ সিনেমাতে ছেলে মারা যাবে, এমনটা সহ্য হচ্ছে না রণবীরের মায়ের।

রণবীর বলেন, ‘বাজিরাও মাস্তানি মুক্তির প্রথম সপ্তাহে আমি আমার মাকে সিনেমাটি দেখতে দেয়নি। তবে, তিনি জোর করে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সিনেমাটি দেখেন। সিনেমা দেখার পর তিনি খুব বিষণ্ন হয়ে পড়েন এবং আমাকে দেড় ঘণ্টার মতো জড়িয়ে ধরে রাখেন। তিনি সিনেমায় আমার মারা যাওয়া মেনে নিতে পারেন না। আশা করছি পরের সিনেমায় আমি বেঁচে থাকব।’

রাম লীলা এবং বাজিরাও মাস্তানি দুই সিনেমাতেই মৃত্যু হয় রণবীর-দীপিকার। রাম লীলা সিনেমায় একে অপরকে গুলি করেন। মৃত্যুর মধ্যে দিয়েই মিলন হয় প্রেমিক যুগলের। এরপর বাজিরাও মাস্তানি। সেখানেও সেই একই গল্প। একদিকে বাজিরাও মারা যাচ্ছেন, অন্যদিকে মাস্তানি। যদিও এটি অভিনয় তাতে কী পছন্দের মানুষের সঙ্গে এমন করতে কী ভালো লাগে? এদিকে দীপিকা, তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, তামাশা সিনেমায় অভিনয় করেছেন সব সিনেমাতেই তাদের হ্যাপি এন্ডিং। তাই এবার দীপিকার সঙ্গে রণবীর সিংও চান হ্যাপি এন্ডিং।

গত ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর সিং-দীপিকা অভিনীত বাজিরাও মাস্তানি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় বাজিরাও চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। অন্যদিকে মাস্তানি চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে কাশিবাঈ চরিত্রে।


এ ক্যটাগরির আরো খবর..