আবারো রকেট হামলা বাগদাদে মার্কিন দূতাবাসে

ইরাকে রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলোকে লক্ষ্য করে আবার রকেট হামলা হয়েছে। বুধবার বিকালের ওই হামলায় কেঁপে উঠে বাগদাদ।

মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই এ রকেট হামলা হলো। এর আগেও মাকির্ন দূতাবাসের কাছে দুদফা রকেট হামলা চালানো হয়। এতে ৬ জন আহত হয়।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রকেট হামলায় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। সঙ্গে সঙ্গে গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক এই হামলায় হতাহতের বিষয়ে অথবা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

ওই হামলায় হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরান দাবি করেছে করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে।

বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় তেমন কোনো সেনা সদস্যও নিহত হয়নি। তবে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৮০ মার্কিন সেনা নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামের। ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ ও কুর্দিস্তানের ইরবিল ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।