× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রংপুরে গ্রেফতার জেএমবি নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে জেএমবি নেতা মাসুদ রানাকে আদালতে হাজির করে পীরগাছা থানার একটি অস্ত্র মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পীরগাছা থানার উপ- পরিদর্শক (এসআই) আতিকের আবেদনের প্রেক্ষিতে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোস্তাক আহাম্মেদ এ নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাসুদ রানাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এস আই) আতিক আবেদনে উল্লেখ করেন, জেএমবি নেতা মাসুদ রানাকে পীরগাছা থেকে আটক করার সময় তার কাছ থেকে ৫৪টি গ্রেনেড তৈরির লোহার ডিভাইস, জাপানি নাগরিক হত্যার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

বিজ্ঞ বিচারক শুনানি শেষে মাসুদ রানাকে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। পরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি এ্যাড. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে  বলেন, গ্রেফতার জেএমবি নেতা রানাকে অস্ত্র আইনে করা মামলায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।


এ ক্যটাগরির আরো খবর..