× Banner
সর্বশেষ
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি

রংধনু কিন্ডারগার্টেনে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় রংধনু কিন্ডারগার্টেনে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বিদ্যালয় চত্বরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বোদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মোকলেছুর রহমান জিল্লু।

রংধনু কিন্ডারগার্টেনের সভাপতি সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন রংধনু কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মমতাজ জাহান।

এর আগে গত বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রংধনু কিন্ডারগার্টেনের সভাপতি সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ মমতাজ জাহান, শিক্ষক-কর্মচারী, অবিভাবক-অবিভাবীকা, শিক্ষার্থী ও ছোট্ট সোনামণিরা উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..