জাহিদুল ইসলাম সেতু, মহম্মদপুর, (মাগুরা)ঃঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাৱ বিনোদপুর ইউনিয়নেৱ ঘুল্লিয়া গ্রামে যৌতুকের কারণে শারীরিক ও মানসিক নির্যাতনেৱ শিকার পুলিশ সদস্যেৱ স্ত্রী সাথী খাতুন। সাথী খাতুন কন্যা সন্তান নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন । সাথী খাতুন অভিযোগ করে বলেন ,সাথী খাতুনের সহিত গত পাচ বছৱ পূর্বে পুলিশ সদস্য মহিদুল ইসলামেৱ সাথে বিবাহ হয়।পুলিশ সদস্য মহীদুল ইসলাম ঝালোকাঠি জেলাৱ কাঠালিয়া থানাৱ তালগাছিয়া গ্রামেৱ ইউনুচ হাওলাদারের ছেলে।
বিবাহের কিছুদিন সুখে শান্তিতে বসবাস করে। তবে কিছু দিন পর থেকে যৌতুকের কষাঘাতে জর্জরিত হয়ে যায় সাথী খাতুনেৱ পরিবার। বিয়ের সময় যৌতুক হিসাবে একটি আর টি আর মোটরসাইকেল কেনা বাবদ টাকা দিয়েছিলো সেটাই যেন কাল হয়ে দাড়াই। বিবাহের ১ বছর পরে সাথী খাতুনেৱ ঘরে জন্মনেয় ফুটফুটে এক কন্যা সন্তান তাতে করে ও আরো বেরে যায় শারীরিক ও মানসিক অত্যাচার। ফুটফুটে কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে শত যন্ত্রণা শয়ে সংসার করতে থাকে সাথী খাতুন।
সাথী জানান, করোনা কালীন দীর্ঘ আট মাস নির্যাতনেৱ মাত্রা বেরে যায়। সাথীর সংঙ্গে মহিদুল কোনো যোগাযোগ রাখতে চাইনা বলেও সাথীকে হুমকি দেয়।শারীরিক এবং মানসীক নির্যাতন করেই শেষ হয় নাই যৌতুক বাবদ 10 লক্ষ টাকা সাথীর নিকট দাবী করে মহিদুল । টাকা দিতে না পাৱায় সাথীকে মেৱে ফেলাৱ হুমকিও দেন মহিদুল।সাথী আৱো বলেন ,দীর্ঘ দিন যাবত ধরে আমাৱ স্বামী পুলিশ সদস্য মহিদুল অনেক মেয়েৱ সঙ্গে পরোকিয়ায় লিপ্ত থাকার বিষয়টি জানতে পারি এবং বিভিন্ন মেয়েদের সঙ্গে অশ্লীল যৌথ ছবি প্রমান হিসাবে পাই । তখন বিষয়টি আমি বুঝতে পেরে আমাৱ স্বামী মহিদুলের কাছে জানতে চাইলে তখন থেকে নির্যাতনেৱ শিকার বেশি হই। তখন আমি পুলিশেৱ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি কিন্তু সেখানেও আমি বিচার পাইনি।বিচারের বদলে আমাকে বলা হয় পাচ লক্ষ টাকার বিনিময়ে আমাৱ স্বামীৱ সংসার ত্যাগ করতে । আমি রাজি না হওয়ায় আমাৱ কাছে দশ লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং টাকা দিতে না পারলে মেরে ফেলাৱ হুমকি সহ লাশ গুম করিয়া ফেলবে মর্মে হুমকি প্রদান করে আমাৱ স্বামী পুলিশ সদস্য মহিদুল ইসলাম ।
পুলিশ সদস্য মহিদুল ইসলাম বর্তমানে বরগুনা জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।মোবাইল ফোনে মহিদুলেৱ সাথে যোগাযোগ করলে বলেন ঐ সকল বিষয়ে আমি কিছু জানিনা এবং এগুলা মিথ্যা অভিযোগ । তিনি আরো বলেন পরোকিয়াৱ বিষয়টি সত্য কিন্তু এ বিষয়ে আমাৱ স্ত্রীৱ কাছে ক্ষমা চেয়েছি
এ ক্যটাগরির আরো খবর..