যুব বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: আয়োজন হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০০৪ সালের পর আবারও বাংলাদেশে। যুব বিশ্বকাপের এগারতম আসর এটি। আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যুবাদের ব্যাট-বলের লড়াই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মোট ম্যাচ ৪৮টি।

বিশ্বকাপের জন্যে বুধবার সন্ধ্যায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্তকে।

স্কোয়াডের বাইরে চার ক্রিকেটারকে স্ট্যাডবাই হিসেবে রাখা হয়েছে।

১৫ সদেস্যের স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, জয়রাজ শেখ ঈমন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শফিউল হায়েত, সাঈদ সরকার, মেহেদী হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওণ গাজী, আরিফুল ইসলাম জনি, জাকের আলী অনিক।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : মুনিম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন সান, রিফাত প্রাধান ও কাজী অনিক ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।