× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ময়মনসিংহে কৈলাশ রবিদাসের বাড়ি দখলে যুবলীগ নেতার হামলায় আহত ৫

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২০
ময়মনসিংহে যুবলীগ নেতার হিন্দু নির্যাতন

ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বাড়ি দখলে নিতে স্থানীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল ইসলাম সোহেলের নেতৃত্বে হামলায় পাঁচজন আহত। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, উচাখিলা-ঈশ্বরগঞ্জ সড়কের পাশে ১০ শতক জমিতে মৃত কৈলাস রবিদাসের পরিবার বংশানুক্রমিকভাবে বাস করে আসছে। সম্প্রতি রবিদাসের ওই বাড়ির ওপর দৃষ্টি পড়ে স্থানীয় আবদুল আউয়াল গংয়ের। গতকাল রাতে প্রভাব খাটিয়ে আউয়ালের ছেলে স্থানীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রবিদাস সম্প্রদায়কে ভিটাবাড়ি থেকে উচ্ছেদের জন্য সশস্ত্র হামলা চালায়।

এ সময় বাধা দিতে এগিয়ে গেলে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসীদের হামলায় নারীসহ আহত হয়েছে পাঁচজন। এদের মধ্যে আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..