× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
মাদারীপুরে জেলা ইউনিট

মাদারীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা শিল্প কলা একাডেমিতে জেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী জাহান।

বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী,  বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। সেই ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..