রাজারহাটে নিরন্ন মানুষের পাশে ছাত্র নেতা আব্দুস ছালাম

রাজারহাটে নিরন্ন মানুষের পাশে ছাত্র নেতা আব্দুস ছালাম

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুস ছালাম নিরন্ন  ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে  মানবতার সেবায় এগিয়ে এলেন।

আজ ৫ এপ্রিল ( রবিবার )  উপজেলার ১৮৫ জন হতদরিদ্র, শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, সাবান বিতরণ করেন। অত্যন্ত স্নেহ সুলভ ও সদালাপী এই নেতা একাধারে  রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায় দেশের এই সংকটময় মহুর্তে সামাজিক দুরত্ব বজায় রেখে  উপজেলার বিভিন্ন এলাকার  ১৮৫ জন অসহায় মানুষের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি জানান যত দিন বেঁচে আছি ততদিন মানুষের সেবা করে যাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।