যুদ্ধাপরাধীদের মদদদাতাদেরও বিচার হওয়া উচিত

বিশেষ প্রতিবেদকঃ  মুক্তিযুদ্ধে গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের মদদদাতাদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত গণহত্যা দিবসের আলোচনায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার লক্ষ্য ছিলো পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করা। সে কারণেই জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। খালেদা জিয়াও একই পথে হেঁটেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোকের শহীদ হওয়া নিয়ে খালেদা জিয়ার সন্দেহ প্রকাশেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের যারা মন্ত্রী-এমপি বানিয়েছে তারাও সমান অপরাধী। যুদ্ধাপরাধীদেরকে যারা পুরস্কৃত করেছে তাদেরও সমানভাবে বিচার হওয়া দরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।