× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী

গৌরনদীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ আহত ২ আটক-১

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

নিজস্ব সংবাদদাতা ঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দু’দফা হামলা, পাল্টা হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক ১, এতে ২ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহতদেরকে গৌরনদী উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহামুদ ও কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া অভিযোগ করেন, এ বিরোধের জের ধরে ভিপি সুমন মাহামুদ এর ছোট ভাই কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও ছাত্রলীগ কর্মী সাগর মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে আরিফ মিয়ার অনুসারী ওই কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও ছাত্রলীগ কর্মী হাসান মৃধার উপজেলা সদরের চরগাধাতলী গ্রামের ভাড়া বাসায় চড়াও হয়ে তাকে বাসা থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তি একটি মেহগিনি বাগানের মধ্যে ফেলে বেধরক পিটিয়ে আহত করে। পরে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার পর গত শনিবার সকাল ১০টার দিকে আরিফ মিয়ার অনুসারী ছাত্রলীগ কর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে ভিপি সুমনের অনুসারী এক ছাত্রলীগ কর্মীর গায়ে ধাক্কা লাগার অজুহাত তুলে সুমন গ্রুপের ছাক্রলীগ কর্মীরা সৈয়দ নাহিদ নামে আরিফ মিয়ার অনুসারী অপর এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করে। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর জের ধরে উভয় গ্রুপের কমীরা তখন ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। তখন পুরো ক্যাম্পাস ও আসপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত সাধারন ছাত্রছাত্রীরা ভয়ে দ্রত ক্যাম্পাস ত্যাগ করে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া’র অভিযোগ প্রত্যাখ্যান করে সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহামুদ বলেন, ছাত্রলীগ কর্মী, হাসান মৃধার ওপর শুক্রবার রাতের হামলার ঘটনাটি সাজানো। ওরা কেন যে, গায়ে পড়ে এভাবে মারামারি করতে আসে তা আমি বুঝতে পারছিনা। এর প্রতিকার হওয়া উচিত।

গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, ক্যাম্পাস ও আসপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় রবিবার দুপুরে আতিক মিয়া নামে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করছে গৌরনদী মডেল থানা পূলিশ ।


এ ক্যটাগরির আরো খবর..