পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি আটক

পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি আটক
পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি আটক
যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক আসামী হলেন,শার্শা থানার বাগুড়ী গ্রামের মৃত ইউফার রহমানের ছেলে খায়রুল বাশার (৩৮)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে দশটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগুড়ী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগুড়ী গ্রামস্থ জনৈক আজিুজুর রহমান বাবলা এর বাড়ির সামনে বাগুড়ী টু সুইচগেইট গামী ইটের রাস্তার উপর হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলার তথ্য রয়েছে।উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।