যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরলেন অধ্যাপক ডঃ আলী রীয়াজ

যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরলেন অধ্যাপক ডঃ আলী রীয়াজ

‘যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নিয়মিত ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। সফরকালে ১৩ নভেম্বর আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়।’

গত ২ নভেম্বর পেশাগত কাজে অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্র সফরে যান। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে ‘বাংলাদেশের মূল সংবিধান এবং পরে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি করা হয়েছে’—এ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন।

আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে।

গত ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেয়। যার ভিত্তিতে গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে সরকার।

আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে ১৩ নভেম্বর নিযুক্ত করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।