যানজট কমাতে চার লেনের কাজ বন্ধের নির্দেশ

বিশেষ প্রতিবেদক:    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশদিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করে ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনের লক্ষ্যে আজ মঙ্গলবার এই নির্দেশ দেন মন্ত্রী। ঈদের পর যথারীতি মহাসড়কের চার লেনের নির্মাণকাজ চলবে।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকালে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনের সময় ওবায়দুল কাদের যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

মন্ত্রী জানান, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ চলছে। কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে।গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ।

মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানিজমে কাদার সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর সড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে বাসস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।