× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নতুন ভ্যাট আইন মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না : বিশ্বব্যাংক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : নতুন ভ্যাট আইন কার্যকর হলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না বলে মনে করছে বিশ্বব্যাংক।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে সংস্থাটি।

নতুন ভ্যাট আইন কার্যকর হলে সর্বোচ্চ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি বাড়তে পারে জানিয়ে বিশ্বব্যাংক বলছে, এই আইন নিয়ে অপপ্রচারের প্রভাব এরচেয়েও বেশি হতে পারে।

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, নতুন ভ্যাট আইনের ফলে মূল্যস্ফীতির ওপর বড় কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘আপনার যে ইনপুট ক্রেডিটনেওয়ার জন্য, যেই হিসাব-নিকাশ রাখার যে সক্ষমতা গড়ে উঠেছে কি না, সেটার জন্য তোকিছু ব্যবস্থা এই সক্ষমতা গড়ার জন্য কিছু সহায়তা প্রদান তো সরকার করছে। এটার যদি বাস্তবায়ন শুরু হয় সেই সঙ্গে সঙ্গে সক্ষমতাও গড়ে উঠবে। সেই সক্ষমতা গড়ে তোলার একটা তাগিদও আসবে। সক্ষমতা না থাকলে আপনি তো রিবেটগুলো (ছাড়) পাচ্ছেন না।

আর রিবেট করে যদি পাওয়া যায়, ওই সিস্টেমটা যদি কার্যকর হয়, যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ড ফিফটিন পার্সেন্ট রেট আরেকটি ফিফটিন পার্সেন্ট রেট দিয়ে রিপ্লেস করছি- সেই কারণে মূল্যস্ফীতির ওপরে কোনো পার্মানেন্ট বড় ধরনের ইমপ্যাক্ট করার কথা না।’

সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের সার্বিক মূল্যায়নে বিশ্বব্যাংক আরো বলেছে, এই বাজেট বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। বাজেটে আশান্বিত হওয়ার মতোঅনেক বিষয় থাকলেও আশ্বস্ত হওয়ার মতো দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেন জাহিদ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..