যশোর সদর উপজেলা চেয়ারম্যান নিরার ইন্তেকাল

যশোর সদর উপজেলা চেয়ারম্যান নিরার ইন্তেকাল
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সভাপতি নূরজাহান ইসলাম নিরা ইন্তেকাল করেছেন।
আজ সকাল ১১টা ২৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪বছর।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নূরজাহান ইসলাম নিরা দুই দফা করোনায় আক্রান্ত হন। পরে তিনি সুস্থতাও লাভ করেন। তবে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। এর মধ্যেও তিনি দলীয় ও রাষ্ট্রীয় কাজ অব্যাহত রেখেছিলেন। যে কারণে তিনি কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন।
আজ সকালে ফের হার্টঅ্যাটাক হলে তাকে পরিবারের লোকজন দ্রুত যশোর জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করে। এরপর সকাল ১১টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, নূরজাহান ইসলাম নিরার মৃত্যু জেলা আওয়ামী লীগে একজন নিবেদিত, কর্মঠ কর্মী হারিয়েছেন। এ ক্ষতি অপূরণীয়। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি।
নূরজাহান ইসলাম নিরা ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০২০ সালের ২০ অক্টোবর উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নুরজাহান ইসলাম নীরা বিপুল ভোটে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন। এর আগে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।