× Banner
সর্বশেষ
যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জেলা প্রতিনিধি

যশোর রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ২ পিচ স্বর্ণবারসহ যুবক আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
স্বর্ণবারসহ যুবক আটক

যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ২২৫.৩১ গ্রাম ওজনের ২ পিচ স্বর্ণবারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন,রাজবাড়ি জেলার নবাবভাড়ী উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে বাদশা শেখ (২৫)।

বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল।

আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৪,৫৪,৪৫২/-(চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বায়ান্ন) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ৪,৮১০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৪,৭৯,২৬২/-(চৌত্রিশ লক্ষ উনআশি হাজার দুইশত বাষট্টি) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..