× Banner
সর্বশেষ
এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার

যশোরে সাংবাদিক মতিনুজ্জামান মিটুর মায়ের দাফন সম্পন্ন

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডট কমের সিনিয়র রিপোর্টার মতিনুজ্জামান মিটুর মা আলহাজ তহমিনা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ জোহর শহরের পুরাতন কসবা বায়তুস সালাম জামে মসজিদে জানাজা শেষে তাকে কারবালা গোরস্থানে দাফন করা হয়। জানাজায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক জাহিদুল কবীর মিল্টন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি মহিদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বাংলালোক পত্রিকার সম্পাদক সরোয়ার হোসেনসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলহাজ তাহমিনা বেগম সোমবার ভোরে শহরের পুরাতন কসবা রায়পাড়ার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাহমিনা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

তাহমিনা বেগমের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গনি খাঁন রিমন, সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এম আইউব শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..