× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নিউজ ডেস্ক

যশোরে শিশু ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত যুবক আটক

admin
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
যশোরে শিশু ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামে রিক্তা খানম  নামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বিকেল ৩টার দিকে বিষয়টি জানাজানি হয় এবং এলাকাবাসী নাজমুল হককে(৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক নাজমুল হক ঠাকুরকাঠি গ্রামের নওশের আলীর ছেলে।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, অভিযুক্ত নাজমুল হকের প্রতিবেশী মুক্তার হোসেনের মেয়ে শিশু রিক্তা। সে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি মক্তবের শিশু শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকাল থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমুলকে তার বাড়ির পাশে গর্ত খুড়তে দেখে। গর্ত খোড়ার কারণ জানতে চাইলে সে দৌড় দেয়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে সে শিশু রিক্তাকে হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর নাজমুলের ঘরের খাটের নিচ থেকে রিক্তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নাজমুল হককে আটক করে। এছাড়া মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠােনা হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..