যশোরে শিশুকে বলাৎকার

যশোর প্রতিনিধি: যশোরে ১১ বছরের এক ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কুদ্দুস যশোর শহরের স্টেডিয়ামপাড়ার সোহেলের ভাড়াটিয়া এবং বাগেরহাট সদর উপজেলার সোনাডাঙ্গা এলাকার মৃত তোতাম্বর হাওলাদারের ছেলে। তার বিরেুদ্ধে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগে দেওয়া হয়েছে।

ওই শিশুর মা থানায় দেওয়া অভিযোগে বলেছেন, শিশুটি এমএম কলেজের পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির ছাত্র। শিশুটির বাবা নেই। মায়ের কাছে থেকে লেখাপাড়া করে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ওই শিশু মাছ ধরার জন্য বাড়ি থেকে ছিপ-বড়শি নিয়ে বের হয়। এক ঘণ্টা পর সে বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে জিজ্ঞেস করলে সে জানায় কুদ্দুস তাকে প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলাৎকার করেছে। তার মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হলে আশেপাশের লোকজনকে জানায় তার মা। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অভিযুক্ত কুদ্দুসকে আটক করেছে।

কোতয়ালী থানার এসআই ফজলুর রহমান জানান, সোমবার রাতে স্টেডিয়ামের গেটের সামনে থেকে কুদ্দুসকে আটক করা হয়। আর ওই শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।