× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

খুলনার আরসিফুডের বিরুদ্ধে তদন্ত শুরু, কৌশলে রক্ষা পাওয়ার চেষ্টা!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: সরকারিভাবে বোরো চাল সংগ্রহে ব্যাপক অর্থবানিজ্যে অভিযোগ উঠেছে খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তার (আরসিফুড) বিরুদ্ধে। খুলনা বিভাগের বিভিন্ন জেলার খাদ্যগুদামে ভারত থেকে আসা অতি নিম্নমানের চাল সবরাহ করে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় চাউর হওয়ায় সমগ্র খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশিষ্ট সুত্রে জানা যায়, খুলনা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর হতে ১০টি জেলার খাদ্য বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। সদ্য শেষ হওয়া বোরো চাল ক্রয় মৌসুমে বিভাগীয় খাদ্য কর্মকর্তা বিভিন্ন জেলার কর্মকর্তার ম্যানেজ করে দেদারসে অর্থ বানিজ্য করেছেন আরসিফুড কাজী নুরুল ইসলাম। তিনি গুদামে খাওয়ার অনুপোযোগী চাল সংগ্রহ করার নির্দেশ দেন। এছাড়া ভারত থেকে আসা অতি নিম্নমানের চাল রাতের আঁধারে গুদামে ঢোকানো হয়েছে। বিনিময়ে মিলারদের কাছ থেকে কেজিতে ৫ টাকা নেয়া হয়েছে। যার ৩ টাকা আঞ্চলিক খাদ্য কর্মকর্তা ও ২ টাকা গেছে স্থায়ীয় কর্মকর্তাদের পকেটে।

সুত্র বলছে, অতি নিম্নমানের চাল সবরাহের জন্য মিলারদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। যারা নিম্নমানের চাল সবরাহ করতে রাজী হয়নি তাদের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। ফলে খাদ্য কর্মকর্তাদের খায়েশ মেটাতে মিলাররা অতি নিম্নমানের চাল সবরাহ করতে বাধ্য হয়েছেন।
সুত্র বলছে, খুলনা বিভাগের ১০ টি জেলার মধ্যে সবচেয়ে বেশি অর্থবানিজ্য হয়েছে সাতক্ষীরা ও যশোর জেলায়। এ দুটি জেলার কর্মকর্তাদের ম্যানেজ করে কাজী নুরুল ইসলাম ব্যাপক অর্থবানিজ্য করেছেন।

যশোরের  শার্শা ও কেশবপুর ব্যতীত অন্যন্য সব উপজেলার গুদামে রাতে আধারে ঢুকানো হয়েছে অতি নিম্নমানের চাল। আর তাদের এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদেও কাছ থেকে ধানচাল সংগ্রহে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে গেছে। সুত্র বলছে, সম্প্রতি আরসিফুডের বিরুদ্ধে চাল সংগ্রহে ব্যাপক অর্থবানিজ্যেও অভিযোগের পেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে  খুলনা বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শুরু হওয়ায় বেকায়দায় পড়েছেন আরসিফুড।  নিজেকে নির্দেশ প্রমাণ করতে দৌড়ঝাপ শুরু করেছেন  কাজী নুরুল ইসলাম। বিষয়টি ধামা চাপা দিতে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। ৮ অক্টোবর তিনি যশোরের জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তাদের ডেকে নিয়ে গুদামে কোন নিম্নমানের চাল কেনা হয়নি মর্মে মুচলেকা নিয়েছেন। একইভাবে সাতক্ষীরা ,নড়াইলসহ অন্যান্য জেলার স্থানীয় খাদ্য কর্মকর্তাদের কাছ থেকে তার পক্ষে সাফাই সাক্ষ্য নিয়েছেন।

সুত্র বলছে এর আগেও আরসিফুডের বিরুদ্ধে ধানচাল সংগ্রহে অর্থবানিজ্যেসহ নান অনিয়ম তুলে ধরে খুলনার সচেতন নাগরিক কমিটির সভাপতি মাসুদ অরুণ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ খাদ্যমন্ত্রী বরাবর পাঠানো হয়। অভিযোগপত্রে বলা হয় আরসিফুড নানা অনিয়মের প্রশ্চয় দিয়ে স্থানীয় খাদ্য কর্মকর্তাদের সাথে মোটা অংঙ্কেও অর্থ নিয়ে তা ভাগাভাগি করে নিচ্ছেন। আরসি ফুডের এ ধরনের কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে উল্লেখ করে বিষয়টি তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  করে ছিলেন। তখন তার বিরুদ্ধে বদলী বানিজ্যসহ নানা অভিযোগ করা হয়েছিল। কিন্তু মোটা অংঙ্কেও উৎকোচের বিনিময়ে তিনি সে পর্বে রক্ষা পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য আরসিফুড কাজী নুরুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।  খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ফয়েজ আহমদ সাংবাদিকদের বলেন, ধান-চাল সংগ্রহের অনিয়মের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়া দেখে  আমরা নিজেরাই ইতিমধ্যে ১৪ জেলার অনিয়ম খতিয়ে দেখতে সংশ্লিষ্ট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি। জেলাগুলো হল : জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, নাটোর, খুলনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, নড়াইল, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা। সরেজমিন তদন্তকাজ চলছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিজ্ঞমহলের ধারনা,অতীতের ন্যয় এ তদন্ত কর্মকর্তা খামালের বাইরে সাজানো ভাল মানের চাল দেখেই নগদ নারায়নে তুষ্ট হয়ে ফিরবেন।একটু তলিয়ে দেখবেন না ২৫ টাকায় ২৮ চাল পাওয়া গেলেও ৩২ টাকায় কেন মোটা বিবর্ন চাল কেনা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা সার্কিট হাউজ কিংবা তারকামানের হোটেলে থাকবেন রাজার হালে ওসিএলএসডিদের আতিথিয়তায়। বেড়াবেন এসি গাড়ীতে।ফলাফল শুন্য।এটাইতো খাদ্য বিভাগের তদন্ত।এখানেই রিপোর্ট বেচাকেনা হয়। পত্রিকার অভিযোগ পাওয়া গেলে সেই কর্মকর্তাকে ডেকে নিয়ে রিপোর্ট ধামাচাপা দেওয়ার রেওয়াজ খাদ্য অধিদপ্তেরর পুরানো


এ ক্যটাগরির আরো খবর..