× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

যশোরে রিপন অটোস টি-২০ চ্যাম্পিয়ন ঝিকরগাছা ঈগলস

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jeshore-T20.jpg

যশোর প্রতিনিধি:  যশোরে অনুষ্ঠিত রিপন অটোস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঝিকরগাছা ঈগলস। আজ বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ৭৮ রানের বিশাল ব্যবধানে আরএন রোড থান্ডার্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলেন তারা।

প্রথমে ব্যাটিং করে ঝিকরগাছা ঈগলস ১৮৭ রানের টার্গেট দেয় আরএন রোড থান্ডার্সকে। কিন্তু ১০৮ রানেই ১০উইকেট হারিয়ে ফেলে আরএন রোড থান্ডার্স।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি তমিজুল ইসলাম খান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, রিপন অটোসের পরিচালক ও সাবেক ক্রিকেটার আইয়াজ উদ্দীন রিপনসহ প্রমুখ

পাঁচ দলের অংশগ্রহণে গত ১২ মার্চ ২০২১ শুরু হয়েছিল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। রিপন অটোসের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।


এ ক্যটাগরির আরো খবর..