পাটকল বিরাষ্ট্রীকারণের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: পাটকল বিরাষ্ট্রীকারণের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১২টার দিকে বাম গণতান্ত্রিক জোট যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শারীরিক দুরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। পাটকল বন্ধ না করে তা আধুনিকায়ন ও নতুন বাজার সৃষ্টি করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। এজন্য জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।
মানবন্ধনে সংগঠনের সমন্বয়ক তসলিমুর রহমান, সিপিবি যশোরের সভাপতি আবুল হোসেন, শ্রমিক নেতা মাহাবুবুর রহমান মজনু, শ্রমিক নেতা কামাল হোসেন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।