যশোরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এস আর মিরাজ, যশোর: যশোর মুক্ত দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক শফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, রবিউল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভায় আগামী ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভায় কমিটি গঠন করা হয়।

এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে, শত কণ্ঠে জাতীয় সংগীত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভা, নাট্য উৎসব ও তথ্যচিত্র প্রদর্শন। প্রত্যেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।