যশোরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

যশোরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
যশোর সদর উপজেলা তালবাড়ীয়া ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১২টায় জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, বঙ্গবন্ধু কর্নার কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনে সহায়তা করবে। বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার বর্ণ্যঢ্য জীবন সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি মন্ডলীর সদস্য কবি ও গবেষক মজিদ মাহমুদ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরষদের সভাপতি কামার হোসেন হীরাসহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।