× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

যশোর প্রতিনিধি(আবুল কালাম আজাদ )

যশোরে পৃথক ঘটনায় দুই যুবক খুন

ACP
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
যশোরে পৃথক ঘটনায় দুই যুবক খুন

যশোরে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার সুজলপুরে ইরিয়ান গাজী (২৫) নামে এক যুবককে নির্মম নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া কৃষ্ণবাটি গ্রামে রাসেল নামে অপর এক যুবককে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশিরা হত্যা করেছে বলে অভিযোগ তার স্বজনদের।
ইরিয়ান গাজীর প্রতিবেশিরা জানান, গতকাল শনিবার দুপুরে ইরিয়ান গাজী ধানের ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সাকিব নামে এক যুবকের মোটরসাইকেলের সাথে ইরিয়ানের ভ্যানের ধাক্কা লাগে। এত সাকিব ক্ষিপ্ত হয়ে ইরিয়ানকে মারপিট করে।
এরপর ইরিয়ান বাড়ি থেকে চাকু নিয়ে গিয়ে সাকিবকে মারপিট করে। এ ঘটনার পর ইরিয়ানকে মারতে সাকিব তার দলবল নিয়ে চড়াও হয়। ভয়ে ইরিয়ান তার ভাই নসুয়া গাজীকে নিয়ে পাশর্^বর্তী গ্রাম কৃষ্ণবাটিতে বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সাকিব ও তার লোকজন অস্ত্র নিয়ে ওই বাড়িতে গিয়ে ইরিয়ান বেধড়ক মারপিট ও বিদ্যুৎ শক দিয়ে আহত করে। এরপর তাকে ধরে বাড়ির বাইরে নিয়ে চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে আহত করে ফেলে রাখে । ইরিয়ানকে আনতে গেলে হামলাকারীরা তাকে দেয়নি।
পরে পুলিশ খবর দিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ১১টার দিকে ইরিয়ান মারা যায়।
এ ঘটনায় নিহতের স্বজনরা ন্যায় বিচার দাবি করলেও পুলিশ এ হত্যাকান্ডের ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
এদিকে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে রাসেল নামে অপর এক যুবককে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশিরা হত্যা করেছে বলে অভিযোগ তার স্বজনদের। আজ সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত পচা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের দাবি, বাড়ির জমি নিয়ে প্রতিবেশিদের সাথে তাদের বিরোধ চলছিল। প্রায় এ নিয়ে গোলাযোগ হতো এবং প্রতিবেশিরা তাদের খুন জখমের ভয়ভীতি দেখাতো। রাসেলের মা সম্প্রতি তার মেয়ের বাড়িতে বেড়াতে যায়। গত তিনদন ধরে তার সাথে তার মা-বোনদের কোন যোগাযোগ নেই। আজ সকালে প্রতিবেশি একজন গন্ধ পেয়ে রাসেলের বোনকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগ জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, রাসেলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাবার বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কীনা। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..