× Banner
সর্বশেষ
ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকযাত্রী নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

যশোর প্রতিনিধি: যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা যাত্রী মনোয়ারা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকালে যশোর-খুলনা রেললাইনের চাউলিয়া গেটে এঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম সদর উপজেলার বালাডাঙ্গা কাজীপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সৈয়দপুরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসে রূপসা এক্স্রপ্রেস। ট্রেনটি সকাল ১০ টার দিকে যশোর সদরের চাউলিয়া এলাকায় পৌছায়। এসময় চাউলিয়া গেট দিয়ে একটি ইজিবাইক ট্রেন লাইন পার হচ্ছিল। তখন ট্রেনটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন মনোয়ারা। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই অসীম।

 


এ ক্যটাগরির আরো খবর..