যশোরের শার্শা সীমান্তে ১০ কেজি রুপা জব্দ 

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়
১০ কেজি ভারতীয় রূপা জব্দ করা হয় ।
জব্দকৃত রুপার সিজার মুল্য ১২ লাখ টাকা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।