যশোরের শার্শায় ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় ২০ বোতল ফেনসিডিলসহ বিথি বেগম পলি (২৭) নামে
এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শার্শা শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পলি যশোর কোতয়ালী থানার রেলগেট এলাকার ফিরোজ শেখের স্ত্রী।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা শ্যামলাগাছি এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ টিটু কুমার নাথ জানান, উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।