যশোরের শার্শাথানা এলাকায় ডিবির অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার খয়বার আলী বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (৩০)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় ডিবি পুলিশ জানায়, শার্শা থানাধীন ছোট মান্দারতলা সাকিনস্থ পাপড়াতলা মোড়ে অভিযান পরিচালনা করে আট শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩২,০০০/= টাকা।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত শার্শা থানায় এজাহার দায়ের করা হয়।




