× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

যশোরাঞ্চলে ১৩ জন করোনায় শনাক্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২০
যশোরাঞ্চলে করোনা শনাক্ত

আবুল কালাম আজাদ, যশোর: যশোরসহ দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে।  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৫টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১৩জনের পজিটিভ এসেছে। এর মধ্যে যশোরে ৪ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন, ও মাগুরায় ১ জন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও জেনোম সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমের ৭ জেলার সন্দেহভাজন রোগীদের ৬৯টি নমুনা আসে। তার মধ্যে ৬৫টি নমুনা পরীক্ষার ফল নিশ্চিত হওয়া গেছে। এর ১৩টিই পজেটিভ। বাদবাকি ৫২টি ছিল নেগেটিভ। তিনি জানান, ১৩টি পজেটিভ নমুনার মধ্যে যশোর জেলার চারটি, কুষ্টিয়ার দুটি, মেহেরপুরের একটি, মাগুরার একটি এবং নড়াইলের পাঁচটি রয়েছে। নড়াইলের পাঁচটি নমুনার মধ্যে চারটিই চিকিৎসকের। তারা একই হাসপাতালে কর্মরত রয়েছেন।

জানা গেছে, যশোরে ৪জনের মধ্যে সদর উপজেলার ১জন, শার্শা উপজেলায় ১জন ও চৌগাছা উপজেলায় ২জনের রিপোর্টে করোনায় পজিটিভ এসেছে। এছাড়া নড়াইলের ৫ জনের মধ্যে ৪জন চিকিৎসক রয়েছেন। কুষ্টিয়া পৌর এলাকায় ২জন রয়েছে বলে জানা গেছে।
যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ, যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন যশোরে ৪ জনের রিপোর্টে পজিটিভ এসেছে বলে স্বীকার করে বলেছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেরকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে চৌগাছা উপজেলার নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, চৌগাছা পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডে অস্টম শ্রেণির এক ছাত্র এবং ৮ নম্বর ওয়ার্ডে ৩৭ বছরের নারী করোনায় পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানতে পেরে তাদের বাড়িতে গিয়েছিলাম। তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেল শুক্রবার থেকে করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রথম চার দিনের নমুনাগুলোতে একটিও নেগেটিভ রিপোর্ট আসেনি। পঞ্চম দিনে হঠাৎ করে ১৩ করোনা রোগী শনাক্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..