× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

যবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ স্বতন্ত্র বেতন স্কেলসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এর ফলে বিশ^বিদ্যালয়টিতে ক্লাস ও পরীক্ষা হয়নি।

যবিপ্রবি’র শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বেলা ১১টায় ক্যাম্পাসে র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষকদের যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক  ড. মো. আনিছুর রহমান, জীন প্রকৌশলী ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক  ড. শেখ মিজানুর রহমান ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বক্তব্য রাখেন। তারা সরকার ঘোষিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়ন করায় চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার লক্ষ্যে স্বতন্ত্র বেতন কমিশন গঠন করে বৈষম্য দূর করার দাবি জানান। বক্তারা সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা এবং সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদেও বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল নিশ্চিত করার দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..