× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ম্যারাডোনা আর্সেনালের ভক্ত!

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: তিন বছর আগে সম্পর্কের ইতি টানলেও আগুয়েরোর এখনও ক্ষোভ কমেনি মেরাডোনা কন্যা জিয়ান্নিনার। সোমবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইনজুরি কাটিয়ে ম্যানচেস্টর সিটির জার্সি গায়ে মাঠে নামেন আগুয়েরো। ওই ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ আর্সেনালের জার্সি পড়ে তাদের সমর্থণ দিয়েছেন জিয়ান্নিনার বাবা ম্যারাডোনা।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার সমর্থকের অভাব নেই। তিনি যে দলেই খেলতেন সে দলকেও ভক্তরা সমর্থন করতেন। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। মাঠ কাঁপিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে। খেলেছেন বর্তমান বিশ্বসেরা স্প্যানিশ দল বার্সেলোনার হয়েও। কিন্তু ক্যারিয়ারে কখনও ইংলিশ লিগের ক্লাবে খেলেননি ম্যারাডোনা। তবে তার কন্যা জিয়ান্নিনার জন্যই বোধহয় আর্সেনালের অনুশীলন জার্সি গায়ে জড়ালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।

এর আগেও আর্সেনালের সমর্থক বনে গিয়েছিলেন ম্যারাডোনা। ২০০৮ সালের জানুয়ারিতে গানারদের ১০ নম্বর জার্সিটি গায়ে দেন এবং দলটির ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..