জগদীশ দাশঃ মৌলভীবাজারে কাঁশিনাথ রোডের পুকুরপারে ৫টি বাসা সিলগালা করে মাইকিং করেছে প্রশাসন।
আজ ২৩ মার্চ কাঁশিনাথ রোডের পুকুরপারে ৫টি বাসা সিলগালা করে মাইকিং করেছে প্রশাসন।গত কিছু দিন আগে লন্ডন থেকে আসা এক মহিলা অসুস্থ হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল মারা যান।উনার শ্বাসকষ্ট,গলায় ব্যাথা,জ্বর, সর্দি ছিলো এরকমটাই বলছেন পারা প্রতিবেশি।এই উপশম গুলো করোনা ভাইরাসের লক্ষন থাকায় অনেকেই বলছেন মহিলা করোনা ভাইরাসেই মারা গেছেন। মহিলার মৃত্যুর সংবাদ পেয়ে সন্তানরাও ছুটে এসেছেন লন্ডন থেকে।
প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।কাঁশিনাথ রোড লক করে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।পুলিশ প্রশাসন, ডাক্তার ও স্থানীয় জনপ্রতিনিধী সহযোগিতা করছেন।কাঁশিনাথ রোডের বাসিন্দারা বলেন তারা খুব করোনা ভাইরাস আতঙ্কে আছেন।তারা বলেন যারা বিভিন্ন দেশ থেকে আসছেন তারা অনেকেই কোয়ারান্টাইন বা আইন না মেনেই চলাফেরা করছেন।সাধারণ মানুষের আহবান যারা বিদেশ থেকে আসছেন আপনারা ১৫ দিন ডাক্তারের আওতায় বা নিজ উদ্যোগে নিজের ঘরে কোয়ারান্টাইনে থাকেন।এতে দেশের সকল মানুষেরই কল্যাণ হবে।


