ঝালকাঠির নলছিটিতে সরকারি রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে মাছ চাষ

ঝালকাঠি প্রতিনিধি: জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের মালোয়ার গ্রামে সরকারি খাল দখল করে মাছের ঘের করার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন থেকে পানিপ্রবাহ বন্ধ থাকায় ওই খালের বাঁধের পরের প্রায় দুই কিলোমিটার অংশ মরা খালে পরিণত হচ্ছে। সরেজমিন গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালে নলছিটি পৌর এলাকার সাবেক বিএনপির কর্মি বর্তমানে নব্য আওয়ামীলীগ নেতা মোঃ আকতার হোসেন, যুবলীগ কর্মি সিদ্ধকাঠির জাহিদ হাওলাদার, মিঠু খান, বাদশা হাওলাদার, সূর্য্যপাশা গ্রামের রুস্তুম আলী হাওলাদার, নয়ন হাওলাদারসহ ৭ জন ব্যক্তি মালোয়ার গ্রামের প্রায় ৩৫ একর জমি লিজ নিয়ে মাছের ঘের তৈরি করেন। ঘেরে মাছ ছাড়ার কিছুদিনের মধ্যেই খালের ওপরে অবৈধভাবে ২টি বাঁধ নির্মাণ করেন। খাল আটকে বাঁধ নির্মাণের ফলে সাধারণ কৃষকরা ইরি/বোরো চাষের জন্য পানি পাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে ইরি/বোরো ধানের চাষ। বাঁধ নির্মাণে এলাকার লোকজন বাঁধা দিলে ঘের মালিকরা তাদেরকে মামলা ও হামলার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরকারি খালে বাঁধ দেওয়ার ব্যাপারে ব্যবসায়ি আকতার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাঁধ নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, সিদ্ধকাঠী ইউপি’র বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের কাছ থেকে লিখিত অনুমতি নেয়া হয়েছে।
সিদ্ধকাঠী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার বলেন, খালের ওপর বাঁধ নির্মাণের ব্যাপারে আমি কিছু জানি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা পারভীন বলেন, সরকারি খালে বাঁধ নির্মাণ ব্যাপারে আমার জানা নেই। যদি কেউ অবৈধভাবে সরকারি খালে বাঁধ নির্মাণ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।