মোরেলগঞ্জে গ্রীল খুলে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

মোরেলগঞ্জে গ্রীল খুলে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

এস.এম.  সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রীল খুলে ডাকাতি ও গৃহিনীকে দলবেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২ দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহিনীকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।  খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে হারুণ হাওলাদার বলেন, রাত ২টার পরে জানালার গ্রীল ভেঙ্গে ৮-১০জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রেও মুখে হারুণ ও তার স্ত্রীকে(৪০) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকেদলবেঁধে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) তুহিন মন্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।