× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

মোবারকগঞ্জ সুগার মিলে যান্ত্রিক ক্রটির কারনে কোটি টাকার লোকসান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ দুর্নীতি, অনিয়ন, অব্যবস্থাপনা, কর্মকর্তা ও কর্মচারীদের খামখেয়ালিপনা আর পুরানো যন্ত্রপাতির কারনে দক্ষিণ অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলটি রুগ্ন হয়ে পড়েছে। চলতি আখ মাড়াই শুরুর মাত্র ১১ দিনের মাথায় প্রায় ৮২ ঘন্টা ব্রেক ডাউন হয়েছে। সর্বশেষ ২৫ ডিসেম্বর ব্রেক ডাউন হওয়ার পর থেকে বন্ধ হয়ে পড়ে। এতে মিলটিকে কোটি টাকার উপরে লোকসান গুনতে হবে বলে সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা মনে করেন।

মঙ্গলবার বিকাল পর্যন্ত কর্তৃপক্ষ বলতে পারেনি মিলটি কখন চালু হবে। পুরাতন যন্ত্রপাতি, জ¦ালানী সংকট ও অদক্ষ শ্রমিক দিয়ে মিলটি চালানোর কারনেই এমনটি হয়েছে বলে কৃষক ও সাধারন শ্রমিকদের দাবি।
শ্রমিক ও কৃষকরা জানিয়েছেন, এবছর মিল চালুর পুর্বে প্রায় ৭ কোটি টাকা খরচ করে সকল যন্ত্রপাতি মেরামত করা হয়। তবে মিলের দ্বায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন যান্ত্রিত ত্রুটির কারনেই এ সমস্যা। ব্রেক ডাউনের ফলে গত ১১ দিনে মিলের কোটি টাকার অপচয় হয়েছে।

মোবারকগঞ্জ সুগার মিল সুত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর ১৩ ঘন্টা ৪৫ মিনিট, ১৮ ডিসেম্বর ৫ ঘন্টা ৩০ মিনিট, ১৯ ডিসেম্বর ৬ ঘন্টা, ২০ ডিসেম্বর ১ ঘন্টা ৪৫ মিনিট, ২২ ডিসেম্বর ৯ ঘন্টা, ২৪ ডিসেম্বর ৫ ঘন্টা, ২৫ ডিসেম্বর ৮ ঘন্টা এবং সর্বশেষ ২৬ ডিসেম্বর ৪ ঘন্টা ব্রেক ডাউন হয়েছে,২৭ ডিসেম্বর এ সংবাদ লেখা পর্যন্ত চিনি কলটি বন্ধ রয়েছে।
ব্রেক ডাউনের কারন হিসেবে মোচিকের শ্রমিকরা জানান, সাধারণত মিল হাউজ ও বয়লার হাউজে বেশি সমস্যা হচ্ছে। মিল হাউজে পুরাতন যন্ত্রপাতি দিয়ে মাড়াই কার্যক্রম চালানো হচ্ছে। বেশির ভাগ সময়েই মিলে কার্টার ও আখের রস সংগ্রহের রুলারে জাম বেধে যাচ্ছে। আর এ কারনে ব্রয়লার হাউজে ঠিক মত জ¦ালানী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও মিলে অদক্ষ শ্রমিক থাকায় কাজ ঠিক মতো না বোঝার কারনে এ সমস্যার সম্মুখিন হচ্ছে।
মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, মুলত এই ব্রেক ডাউন গুলো যান্ত্রিক ত্রুটি। মিল চালাতে গেলে যন্ত্রাংশ নষ্ট হবে এটা স্বাভাবিক। তবে তিনি স্বীকার করেন পুরাতন যন্ত্র পাতি দিয়ে মিল চলানোর কারনেই এই ব্রেক ডাউন হচ্ছে। তিনি আরো জানান, অন্য বছরের তুলনায় এবার একটু বেশিই ব্রেক ডাউন হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..