× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার বেনাপোল

মোবাইল কিনে না দেওয়ায় ৯ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা 

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

শার্শায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে নিশিতা ইসলাম(১৩)নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আবু আনসার চাকরি সুবাদে বর্তমান শার্শার বাগআঁচড়ার মাহাবুব আলম এর বাড়ির ভাড়াটিয়া।
সোমবার(২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত্যু নিশিতা গোপালগঞ্জ জেলার সদর থানার ৪নং ওয়ার্ড চন্দ্রদিঘলীয়া গ্রামের আবু আনসারের মেয়ে এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সুত্রে পুলিশ জানায়,মেয়েটি বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করতো।গত কয়েকদিন যাবত সে তার পিতা মাতার কাছে একটি স্মার্ট ফোন কেনার বাইনা ধরে।এ দিন সকালে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মায়ের সাথে সে অভিমান করে ঘরে চলে যায়।পরে অনেক সময় ঘর থেকে বের না হওয়ায় তার মায়ের সন্দেহ হয়।পরে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মনিরুজ্জামান জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় পোষ্ট-মর্ডান ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..