× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

মোবাইলে ক্যানসার অ্যাপ চালু করলেন মনিশা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মনিশা কৈরালা চার বছর আগে দূরারোগ্য ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তার পরের গল্পটা সকলেরই জানা।

দূরারোগ্য ব্যধির ভয়ের কাছে হার না মেনে বিদেশে গিয়ে চিকিৎসা ও মনবলে সুস্থ হয়ে ওঠেন মনিশা। অবসাদের সঙ্গে লড়াইয়ের কাহিনি, কেমোথেরাপিতে চুল উঠে যাওয়া নেড়া মাথার ছবি, সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

এ বার মোবাইলে ক্যানসার অ্যাপ চালু করলেন মনিশা। এই অ্যাপের সাহায্যে মারণব্যধি সম্পর্কে সচেতনতামূলক প্রচারনা চালাবেন ক্যানসার সারভাইভাররা।

বৃহস্পতিবার জার্মান স্নেহ ফাউন্ডেশনের হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেস্টিভ্যালে মনিশা বলেন, ‘‘ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ও যাঁরা ক্যানসারের সঙ্গে লড়ছেন তাঁদের জন্য আমি এই অ্যাপের প্রচার করছি। ক্যানসার সম্পর্কে মানুষের ভয় ও ভুল তথ্যের কারণে আরোগ্য কঠিন মনে হয়। অথচ প্রথম পর্যায়ে ধরা পড়লে ৯৯ শতাংশ ক্ষেত্রে ক্যানসার সারানো সম্ভব। ক্যানসার নিয়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে এই অ্যাপ।”

শুক্রবার এই অ্যাপ চালু করলেন মনিশা।


এ ক্যটাগরির আরো খবর..