× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
সেনা সদস্য

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১ জন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত রেদোয়ান হোসেন ওরফে মিশু তফাদার (২৪) (সৈনিক নং- ১৬২১৭৪৭)।   সে নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কর্মস্থল ( ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট)।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।   তিনি আরো জানান, নিহত সৈনিকের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  নিহত সেনা সদস্যদের ভগ্নিপতি মো.শরীফকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,মিশু ৫ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন।  শনিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে ভগ্নিপতিকে নিয়ে সুর্বণচর উপজেলার যুবায়ের বাজারে অবস্হিত এসএলবিতে যান।  ফেরার পথে মোটরসাইকেলটি উপজেলার আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বৈদ্যুতিক পিলার বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সৈনিক মিশু মারা যায়। পরে অপর মোটরসাইকেল আরোহীসহ দুইজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..