মোচিক মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা ভবনের কাজের উদ্বোধন করলেন এমপি আনার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥
শিক্ষার মান উন্নয়নে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ৪তলা ভবনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ৩কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ভবনের কাজের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় ৩৯টি স্কুল,কলেজ ও মাদ্রাসা ভবনের কাজের শুভ উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থপনা পরিচালক ইউসুফ আলী বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নে সাধারন সম্পাদক আতিয়ার রহমান, মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।

এমপি আনারের বিদ্যালয় উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফজননেতা আনারঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারপ্রধান শিক্ষক শহিদুল ইসলামবিদ্যালয় ভবনের কাজের উদ্বোধন করলেন এমপি আনারবিদ্যালয়ের ৪তলা ভবনের কাজের উদ্বোধনমোচিক মাধ্যমিক বিদ্যালয়মোচিক মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা ভবনের কাজের উদ্বোধনমোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নে সাধারন সম্পাদক আতিয়ার রহমানমোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুলমোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির ভারপ্রাপ্ত জিএম (সিএআইএস) মো: সোহরাব উদ্দিনসংসদ সদস্য আনারসংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসাংসদ আনার

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।