মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ৯ আহত অর্ধশত

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত।

সোমবার দুপুরে মহানগরীর রিমা কমিউনিটি সেন্টারে ঘটনাটি ঘটেছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল এবং নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের মেজবান আয়োজন করা হয় আজ

এর আগে  মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, সোমবার দুপুর থেকে ৮০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সকাল থেকেই রুহের মাগফেরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে তার চশমা হিলের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।