মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা,নবীন বরণ ও পুরস্কার বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা,নবীণ বরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক আব্দুল মান্নান,সিরাজ উদ্দীন, সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা,নবীণ বরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।