× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মেহেরপুর সদরের ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়ন জমা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ১৬ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামছুল আলম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালেহ আজিজ টনিক বিশ্বাস।

আমঝুপি ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি ও আক্তার হোসেন।

বুড়িপোতা ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক ওরফে সাদ্দাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাজামাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম ও আবুল হাশেম।

এছাড়া কুতুবপুর ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল আলম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার।


এ ক্যটাগরির আরো খবর..