মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (১২-১০-১৭)বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭-এর আওতায় বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মেহেরপুর শিশু একাডেমী শিশু সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ।

গতকাল বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টার দিকে “শিশুরা পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার” এই শ্লোগানে মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক-এর নেতৃত্বে মেহেরপুর শিশু একাডেমীর সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয় । এর আগে শিশু সমবেশ-এর আয়োজন করা হয় । শিশু সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় শিশুরা ও শিশুদের অভিভাবকরা অংশ গ্রহন করে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।