জমে উঠছে মাদারীপুরের ডাসার বাইতুল নূর জামে মসজিদ নতুন থানা হাট

সৈয়দ রাকিবুল ইসলাম (ডাসার প্রতিনিধি): মাদারীপুর ডাসারের প্রান কেন্দ্রে গড়ে উঠেছে ডাসার বাইতুল নূর জামে মসজিদ নতুন থানা হাট। এরই মধ্যে জমতে শুরু করেছে নতুন থানা হাটটি।

ডাসার নতুন থানা হাটকে ঘিরে গড়ে উঠতে শুরু করেছে অসংখ্য দোকান। বাজারটিতে রয়েছে মুদি দোকান, সুসজ্জিত কসমেটিকের দোকন, স্বর্ন অলংকারের দোকান, বিউটি পার্লার, সেলুন, জামা কাপরের দোকান ও দুইটি লাইব্রেরী। তাছাড়া প্রতি সপ্তাহে দুইদিন করে হাট বসে, সোম ও বৃহস্পতিবার।

টাটকা শাক শবজির সমাহার নিয়ে প্রতিনিয়তই দূর দুরান্ত থেকে সরাসরি কৃষক বিক্রির জন্য হাজির হচ্ছে নতুন থানা হাটটিতে। এতে করে এলাকার সাধারন কৃষক তাদের পরিশ্রমের ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে। তাছাড়া ক্রেতারা পাচ্ছে স্বল্প মুল্যে টাটকা শাক শবজি ও ফল । নিত্য প্রয়জনীয় দ্রব্য সামগ্রী এখন হাতের কাছে পেয়ে অনন্দিত পাশ্ববর্তি এলাকা ও আশপাশের সাধারন মানুষ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।