মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের আয়োজনে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সভাপতি শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আক্তারুজ্জামান । পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ফুল দিয়ে বরন করা হয়।  সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বালিকা বিদ্যালয়ে এসে পৌছালে বিদ্যালয়ের গার্ল গাইডসের একটি চৌকস দল সংসদ সদস্যকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।