মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড শ্যামপুর গ্রামের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল ও সদস্যদের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে শ্যামপুর ক্লাব বাজার প্রঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে আমঝুপি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সস্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু প্রমূখ।
শ্যামপুর ইউনিট সেচ্ছাসেবকলীগের সভাপতি নয়ন হাবিব ও ডাঃ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৫ নং ওর্য়াডের ইমতিয়াজ হোসেন মিরন, ৮নং ওর্য়াডের খাজা মঈনুদ্দীন, সংরক্ষিত নারী আসনের সদস্য সামিউন বাসিরা পলি, শাহানা ইসলাম সান্তনা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সামছুন্নাহার ঝুনু, যুবলীগ নেতা রবিউল ইসলাম প্রমূখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা যুবলীগের সদস্য মাহবুবুর হাসান ডালিম, লিখন, সারাফাত আলী, উজ্জল, মালেক হোসেন মোহন, ইয়ানুস আলী, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজন মালিথা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা,সাবেক সাধারন সম্পাদক মোজম্মেল হক, কুতুবপুব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাফুজুর রহমান মাহাবুবসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এর আগে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। শ্যামপুরের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে স্বর্ণের একটি কোর্টপিন উপহার দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।




