মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

গত শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ইছাখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচলালনা করা হয়। হাবিলদার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই ফেন্সিডিল উদ্ধার করেছে। উদ্ধারকৃত ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্য ১৬ হাজার ৮শ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।